• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

বিএনপির নেতার লাভলুর প্রাইভেটকারে অগ্নিসংযোগ

মো. শামীম হোসাইন / ১৩৫ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর ব্যক্তিগত প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ওই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু।
তিনি বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন দেখে চিৎকার করে নিজেরাই গিয়ে আগুন নিভাতে সক্ষম হই। আগুনে গাড়ির দুটি টায়ার ও ভিতরের কিছু অংশ পুড়ে গেছে। পুড়ো গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি অকেজো হয়ে গেছে।’

গাজী অহিদুজ্জামান লাভলু আরও বলেন, ‘আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলকভাবে ক্ষতি করতে গাড়িতে অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধারণা করা হচ্ছে, আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা গাজী অহিদুজ্জামান লাভলুর ক্ষতি করতে গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি তারা তাদের অবস্থানকে জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে।

জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১১-৭২৫১ নোয়া মডেলের গাড়িটি তার পারিবারিকভাবে ব্যবহারের জন্য। গাড়িটি তার পিরোজপুর পৌর সভার ঝাটকাঠি সড়কের বাড়িতে রাখা ছিলো।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবহান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/