• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

এমআইএসটি’তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক জাতীয় কনফারেন্স

আরিফুজ্জামান (সাগর) / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বাংলাদেশে গবেষণার সংস্কৃতির উন্নয়ন, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করার উদ্দেশ্যে মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ০১ অক্টোবর ২০২৪ তারিখে “1st National Research Conclave” শীর্ষক একটি কনফারেন্স আয়োজন করে। দিনব্যাপী উক্ত কনফারেন্সে এমআইএসটি ছাড়াও বুয়েট, রুয়েট, কুয়েট, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইইউটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি, এআইইউবি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করে। এই কনফারেন্সটি নতুন গবেষক ও বিজ্ঞানীদের জন্য মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য সুযোগ তৈরী করে দিবে। এটি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত লাভজনক হবে। এই কনফারেন্সটি মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, এরোনটিক্যাল, নেভাল, এনার্জি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সমূহে বাস্তব সমস্যা এর সাথে সাম্প্রতিক উদ্ভাবন ও ট্রেন্ড এবং তার সমাধান সমূহ উপস্থাপন ও আলোচনার জন্য একটি অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম হবে বলে আশা করা যাচ্ছে।
উক্ত কনফারেন্সে ৬৯টি গবেষণার abstracts জমা পড়েছিল যার মধে ৫৫টি মৌখিক ও পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। বিচক্ষণ বিচারকগণ কর্তৃক মূল্যায়নের পর মোট ২৪টি গবেষণার abstracts উপস্থাপনা এবং ১১ টি পাস্টার উপস্থাপন করা হয়েছিল। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ গবেষণা ও পোস্টারের জন্য পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিচারকমন্ডলীর বিবেচনায় সেরা গবেষণাপত্র ও গবেষণামূলক পোস্টারের জন্য উপস্থাপণকারী গবেষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বাংলাদেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থীরা একটি জাতীয় সম্মেলনে সাংগঠনিক ভূমিকায় নিয়োজিত হয়েছে। এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সংগঠন, টিমওয়ার্ক এবং সহযোগিতায় মূল্যবান দক্ষতা অর্জন করেছে আশা করা হচ্ছে। এটি অন্যান্য শিক্ষার্থীদেরও অনুরূপ উদ্যোগ নিতে উৎসাহিত করবে, যা বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক স্তরে একাডেমিক ও গবেষণা খ্যাতি বাড়াতে সহায়তা করবে এবং তাদের র‍্যাংকিং উন্নত করবে।
উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/