• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বান্দরবানে পর্যটকদের ভ্রমনে ২মাস ২০শতাংশ ছাড়ের ঘোষনা পর্যটকবাহী যানবাহনের

ওসমান গনি / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পর্যটকদের পার্বত্য জেলা বান্দরবান ভ্রমনে আরো সাশ্রয়ী ভ্রমনের লক্ষ্যে বান্দরবানে আগামী ১লা অক্টোবর
থেকে ৩০ নভেম্বরের পর্যন্ত ২মাস ২০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা এই ঘোষনা দেন।
এসময় বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম এই ছাড়ের ঘোষনা প্রদান করেন এবং বান্দরবানে পর্যটকদের ভ্রমন করতে উৎসাহী করার পাশাপাশি তিনি আরো জানান, বান্দরবানের প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকবাহী মাইক্রোবাস, জীপ ও পিকআপ গুলো নিয়মিত চলাচল করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি চালক একজন দক্ষ গাইড হিসেবে কাজ করে।
এসময় মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম আরো জানান, বান্দরবান তিন পার্বত্য জেলার মধ্যে সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত আর এই জেলার পাহাড়ী ও বাঙ্গালীরা সৌহাদ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। এই সম্প্রীতির সহবস্থান দেখার পাশাপাশি বান্দরবানে নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে ওঠছে এবং সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করছে।
এসময় সংবাদ সম্মেলনে মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/