• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় র‍‍্যাব কর্তৃক এক ইউপি চেয়ারম্যান কে আটক করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়  সহিংসতা ঘটনায় মামলা করেন মোঃ সুজন মিয়া। মামলার আরজিভুক্ত আসামী কে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান  জহিরুল ইসলাম জুয়েল (৪২) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান। সে শ্রীমন্তপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামি জুয়েল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট জহিরুল ইসলাম জুয়েলসহ অন্য আসামিরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করেন।

এ সময় মো. সুজন মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলন সফল হওয়ায় ও স্বৈরাচারী সরকার পতন হওয়ায় গত  ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জহিরুল ইসলাম জুয়েলকে  শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। পরে আমাদের থানায় হেফাজতে রেখে দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত আসামিকে C/W মূলে জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/