• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

মোঃইয়াছিন আলী / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃইয়াছিন আলী

সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৫ ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। তারা হলো, রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর
গ্রামের মৃত মোবার খাঁ’র ছেলে আকবর আলী (৬৩), তার মেয়ে খামার তাহেরপুর
গ্রামের সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১), দিনাজপুর সদর উপজেলার
কুসুম্বি গ্রামের আব্দুস সামাদের ছেলে শাকিল ইসলাম (২১), ফুলবাড়ী উপজেলার
দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে রবিউল ইসলাম (২৯) ও বীরগঞ্জ
উপজেলার কল্যানী বাজার গ্রামের নূর ইসলামের ছেলে রব্বানী (৩৫)। র‌্যাব-১২’র লেঃ
কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ ও র‌্যাব-১২’র সহকারী
পুলিশ সুপার অফিসার মোঃ উসমান গণি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-
১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিক নির্দেশনায়
বুধবার গভীর রাতে সিরজাগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় অভিযান
চালিয়ে ৩ হাজার ৩৮০ পিস নেশাজাতীয় ব্লুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা
মেয়েকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ
করা হয়েছে। এরআগে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা
থানার হাটিকুমরুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে একটি
ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা
হয়েছে। এ সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে
এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/