• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বাংলাদেশে বিএসএফ জওয়ানের অবৈধ অনুপ্রবেশ- পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর

এম এ মোমিন / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বটচুনা চান্দের হাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে উৎপল কুমার দাস নামে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ) এর সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪-শে সেপ্টেম্বর) সকাল সকাল আনুমানিক ১০:৩০ মিনিট এর সময় পীরগঞ্জ উপজেলার বটচুনা চান্দের হাট সীমান্ত এলাকায় ওই বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। জানা যায় তিনি বিএসএফের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানাই, সীমান্ত এলাকায় গরু নিয়ে ঘাস খাওয়াতে যায় কয়েকজন রাখাল। ওই সময় হঠাৎ সীমান্তের মধ্য দিয়ে দুজন বিএসএফ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় স্থানীয়রা ধাওয়া করলে একজন বিএসএফ সদস্য পালিয়ে যান এবং অপরজন স্থানীয়দের কাছে ধরাশায়ী হোন।

পরবর্তীতে স্থানীয়রা আটক বিএসএফ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেন এবং বেলা ১১টায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দের হাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা।

স্থানীয় আরেক যুবক বলেন, বাংলাদেশের সীমান্তে আমদের কয়েকজন কাজ করতেছিলো। পরক্ষণেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দুইজন সদস্য তাদের সীমান্তের গেট খুলে বাংলাদেশীদের ধাওয়া করেন। আমাদের বাড়িতেও হামলা করতে আসছে। পরে আমরা এক সদস্যকে ধরে বিজির হাতে তুলে দিয়েছি।

স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রাব্বানী জানান, ভারতীয় দুইজন জোওয়ান বাংলাদেশে ঢুকে নারীদের ওপর হামলা চালায়। গ্রামবাসী তাদের দুইজনের মধ্যে একজনকে আটক করে বিজিবিকে খবর দেয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।

৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের সীমান্তে ৩৩৪ নাম্বার পিলারের সাব পিলার ৬ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ায় এক বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছিল। এসময় ওই বিএসএফ সদস্য পোশাক পরিহিত থাকলেও তিনি নিরস্ত্র ছিলেন। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। বিকাল পাঁচটায় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/