• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁয়ে একদিনে শুধু বজ্রপাতে নিহত ৩ – আহত ৮ জন

এম এ মোমিন / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

আজ ( ২৪-ই সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ভূল্লী নদীতে ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৫)। নজরুল ইসলামের ছেলে মনির (১৪) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)।

এ ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হয়েছেন আরো ৪ জন।

আহতরা হলেন, গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুলের ছেলে ফারুক হোসেন (১৮), বরকত আলীর স্ত্রী ফজিলা বেগম (৩৫), ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে আরিফুল ও মনির স্থানীয় ভূল্লী নদীতে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় মাঠে কাজ করার অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় আতাউর রহমানের।

এ ঘটনায় নিহতদের পরিবার ও ওই এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/