• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে ছাত্রসমন্বয়দের মতবিনিময়

নাজিম উদ্দিন রানা / ১৮৫ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বিষয় নিয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। সোমবার বিকেলে ছাত্র সমন্বয়কদের উদ্যোগে জেলা শহরে অস্থায়ী সেনা ক্যাম্পে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময়  সমন্বয়করা লক্ষ্মীপুরের বন্যাকে মানবসৃষ্ট আখ্যায়িত করে বলেন, গত এক মাসেও জেলার চার উপজেলার বন্যাদুর্গত এলাকার বিভিন্ন স্থান থেকে এখানো পানি সরেনি। এ পর্যন্ত যৌথবাহিনীর সহায়তায় ১৮টি বাঁধ অপসারণ করা হয়েছে। এছাড়া ২৭৩টি বাঁধ চিহিৃত করা হয়েছে যা আগামী সাত কর্মদিবসের মধ্যে যৌথবাহিনীর সহযোগিতায় অপসারণ করা হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এতে করে লক্ষ্মীপুরের ভুলুয়া, ও ডাকাতিয়া নদী এবং ওয়াপদা ও রহমতখালী খালের পানির স্বাভাবিক গতি প্রবাহ ফিরে আসবে। এতে নিরসন হবে স্থায়ী জলাবদ্ধতার।
মতবিনিময় সভায় জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনে লক্ষ্মীপুরে ৪জনসহ দেশের বিভিন্ন জায়গায় জেলার ১৬ জন শহীদ ও কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন বলে জানান সমন্বয়করা। আহতদের সরকারি-বেসরকারি সহায়তায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানান সমন্বয়করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সমন্বয় মাফরাজ হোসেন, সরোয়ার হোসেন, এনামুল হক, সাহেদুর রহমান রাফি, বায়েজিদ হোসেন ও আরমান হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্ররা।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা প্রদান করা হবে। কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।
সমন্বয়ক মাফরাজ হোসেনকে প্রধান করে ইতোমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন নামে একটি কমিশন গঠন করার কথা উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্রসমন্বয়করা সাংবাদিকেদের জানান, প্রশাসনিক কার্যক্রম কিছুটা স্থবির থাকায় মানুষের বিভিন্ন অভিযোগের তথ্য যাচাই-বাছাই করে প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় সে সব সমস্যা সমাধানের কাজ করছে কমিশন। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত-আহতদের সঠিক তথ্য যাচাই-বাছাইয়েরও কাজ করছে বলেও জানান সমন্বয়করা। মতবিনিময় সভায়  জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/