• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে কেএমপি কমিশনার এর মতবিনিময়

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ২৪৮ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

গতকাল সকাল ১১:১৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এর সাথে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপস্থিত পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে সংক্ষিপ্তভাবে পরিচিত হন। পরিচয়পর্ব শেষে সাংবাদিকদের পক্ষ হতে খুলনা শহরে বিদ্যমান আইন শৃঙ্খলা, অবৈধ মাদক কারবারি, কিশোর অপরাধ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, চাঁদাবাজি, মানব পাচার, ট্রাফিক জ্যাম, সম্পত্তি দখল-বেদখল, পুলিশ সদস্যদের মনোবলে ঘাটতি, পুলিশ সদস্যদের পদায়নে দুর্নীতি ইত্যাদি নানা বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। পুলিশ কমিশনার মনযোগ সহকারে তাদের বক্তব্য শ্রবণ করে নোট নেন।

নবাগত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। পুলিশের কাজের দুর্বল দিকগুলো মিডিয়ার রিপোর্টে প্রতিফলিত হয়। সাংবাদিকগণ যাতে পুলিশী কার্যক্রমের যে কোন প্রকার অসংগতি এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত তথ্য নিঃসংকোচে মিডিয়ায় তুলে ধরেন সেজন্য অনুরোধ করেন। গত ৫ আগষ্ট পরবর্তী প্রেক্ষাপটে পুলিশ এবং সাংবাদিকগণ পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে খুলনা নগরীকে একটি নিরাপদ জনপদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইন শৃঙ্খলা সম্পর্কে সাংবাদিকবৃন্দের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব এম. এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা প্রেসক্লাবের অর্ন্তবতীকালীন কমিটির আহবায়ক জনাব এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/