• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমারে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সোহেল রানা / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

‘পৃথিবীটাকে তুমি যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো’–স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন-পাওয়েল’র এই বাণীকে ধারণ করে নীলফামারীর ডোমার উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) সকালে উপজেলা স্কাউটসের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের উপ-পরিচালক মোঃ কোহিনূর ইসলাম, ডোমার উপজেলা স্কাউটসের কমিশনার মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, সহ-সভাপতি মোঃ রবিউল আলম, মোঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আশফাক সারোয়ার সিদ্দিকী (সাধন), গ্রুপ সভাপতি রমণী কান্ত রায়, মোঃ আমিনুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ সহ স্কাউটস নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা স্কাউট ভবনের জন্য নির্ধারিত জায়গায় বৃক্ষরোপণ করেন উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ সহ উপস্থিত নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/