• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বিজিবির সচেতনমুলক সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিরাজুল ইসলাম / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরচালান বন্ধে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে জনসচেতনমূলক সভা ও ৩ শতাধিক বিনামূল্যে সীমান্তের লোকজন চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহাম্মদ, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরুজ্জামান, স্থানীয় মসজিদের ইমাম নাজমুল হক প্রমুখ।
এসময় ডাবরী, কাঠালডাঙ্গী সহ আশপাশের বিওপির বিজিবির সদস্য এবং স্থানীয়য় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, সীমান্তে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধ নির্মূলে সীমান্ত চোরাচালানে জড়িত লোকজনের তথ্য এবং ধরিয়ে দিতে স্থানীয়দের সহায়তা চান তিনি।
সম্প্রীতির সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে এই কর্মকর্তা আরো বলেন, একটি মহল সীমান্তে গুজব ছড়াচ্ছে, নিজস্ব চরিতার্থ হাসিলের জন্য। সব গুজবের কান্না দিয়ে প্রতিটি বিষয়ে যাচাই-বাছাই করে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্তে বিজিবির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। একই সাথে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/