• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃইয়াছিন আলী / ১৮৮ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃইয়াছিন আলী
সিরাজগঞ্জের বেলকুচিতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে বেলকুচি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, সুমন শেখ, মুক্তাদীর, সাদিয়া খাতুন ও শিমু খাতুন। তারা বলেন, পাঁচ দফা দাবি মানা না হলে আন্দোলন চলবে এবং কঠোর আন্দোলনসহ প্রয়োজনে অনশন ও ধর্মঘট শুরু করবো। মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপ্লোমাধারীর উচ্চ শিক্ষার ব্যবস্থা করণসহ পাঁচ দফা দাবি। এতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা সারাদেশে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে স্ব-স্ব মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের মাধ্যমে ডিপোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্য করণ, কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারিত করা, উচ্চ শিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে উক্ত বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া ও মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য বিভাগের উন্নয়নকে গতিশীল করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/