• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু, আহত ৭

মোঃ কাদের হাসান / ১২১ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ কাদের হাসান

ঈশ্বরদী – পাবনা মহাসড়কে ব্যাটারীচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– ঈশ্বরদীর সাহাপুরের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামানিক (৩২), দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।

আহতরা হলেন– দাপুনিয়া ইসলাম গাঁতি গ্রামের মৃত এলাই হোসেনের ছেলে হামিদুল (২৫), সুবহান প্রামানিকের ছেলে মোহাম্মদ রেজাউল (৩০), সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম (২৮) আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), মিজানুরের ছেলে হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫), আব্দুল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার পর পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে আসা সাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এসময় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে সদর থানায় রাখা হয়েছে। পরিবারকে হস্তান্তর করা হবে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অপরজন পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন।

এঘটনায় আরও ৭ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/