• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমার সদরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল রানা / ১৯৪ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) বিকালের উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘গত ১৭ বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছিল। জেল-জুলুম, মামলা-হামলা সহ অনেক হুমকি-ধমকি থাকা সত্ত্বেও বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী দল ছাড়েননি। কারণ, বিএনপির নেতা-কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই, তিনি আপোষহীন নেত্রী। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।’

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রধান দেশ ছেড়ে ছাড়লেও, তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এসবের বিচার করতে হবে। সামনে নির্বাচনের চ্যালেঞ্জ আছে। যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে আরও বেশি সক্রিয় হয়ে দলের জন্য কাজ করতে হবে।’

সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ লিপন ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত বক্তব্য রাখেন।

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়নের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)-এর সঞ্চালনায় এসময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান (আশিক) প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/