• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দুর্বার তারুণ্যের বংকিরা’ সংগঠনের উদ্যোগে ঝিনাইদহের সড়কে বৃক্ষরোপন কর্মসুচি

আবু বকর সিদ্দিক স্বপন / ১৭৯ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ।

সামাজিক বনায়ন ও বজ্রপাত রোধ গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের বিভিন্ন রাস্তার পাশে রোপন করা হয়েছে ছোট ছোট তালগাছ । ১৪ সেপ্টেমবর ২০২৪ ইং তারিখ রোজ শনিবার ‘দুর্বার তারুণ্যের বংকিরা’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসুচি পালিত হয়। এ সময়ে কর্মসুচিটি উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

এ সময় দুর্বার সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক (রকি), সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী, বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী রাজীব হায়দার সবুজ, তরুন সংগঠক সাকিব মোহাম্মদ আল হাসান, আজাদ রহমান, মদন কুমার দে, হামিদুর রহমান, বিজিবি সদস্য বিপুল হোসাইন, মো: সোহেল রানা, সাগর জোয়ারদার, জসিম উদ্দীন ও হাসান ম্হামুদসহ কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্বার সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক( রকি) জানান, তাদের সংগঠন গ্রামের বিভিন্ন রাস্তায় প্রায় ৩০০ তালের বীজ রোপন ও ৪০০ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করে। এছাড়া আগামীকাল রোববার বংকিরা মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে প্রায় ৩০০ ফলদ গাছের চারা বিতরন করা হবে। কর্মসুচির উদ্বোধন করে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল বলেন, ‘দুর্বার তারুণ্যের বংকিরা’ সংগঠনটি গ্রামের সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি অসহায় মানুষের পাশে সব সময় থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/