• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না, মোস্তফা জামাল হায়দার

শামীম হোসাইন / ১৭০ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

শামীম হোসাইনঃ
পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেছেন,৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৬ বছরের ষোল বছরের একটি স্বৈরশাষনের পতন হয়েছে। আমরা আমাদের দেশের বুকে আগামী দিনে একটি নির্বাচিত জনগণের সরকার কায়েম করতে চলেছি। প্রতিভাবান ড.ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি একজন সৎজ্জন মানুষ। তিনি বিভিন্ন দপ্তর ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। কিন্তু কাজটি অত সহজ নয়। ১৬ বছরে শেখ হাসিনা টাকা পাচার করেছে, ব্যাংক ধ্বংস করেছে সেটা বড় কথা নয়। এই দেশের শাষন কাঠামো, রাষ্ট্র কাঠামোও ভেঙে দিয়ে গেছেন। আমরা ১২ দলীয় জোটের পক্ষ থেকে,বি এন পির পক্ষ থেকে তাকে বলেছি আপনি প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার করেন। এই রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গনতন্ত্র হবেনা।
শুক্রবার (১৩ সে‌প্টেম্বর ) সন্ধ‌্যায় পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, শেখ হাসিনার যারা প্রভু তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িকতার জিকির তুলে এই সরকারকে সারা পৃথিবীর কাছে হেয় করার চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িকতার কার্ড খেলে পৃথিবীকে বিভ্রান্ত্র করার চেষ্টা করছে। মুসলিম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা মন্দির,হিন্দুবাড়ী পাহাড়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুন্ন থাকে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সামনে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা। এটা বাঙালী জাতিরও উৎসব। এই দূর্গা পূজাকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের এই ষড়যন্ত্র যেন সফল না হয়। ষড়যন্ত্রী মহল চুপ করে বসে নাই। বর্তমান অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটার পর একটা বাহানা সৃষ্টি করছে। আপনারা জানেন বি এস এফ সদস্যরা সীমান্তে পাখিরমত গুলি করে বাংলাদেশী নাগরিককে মারছে। তারা সীমান্তে অশান্তি, অস্থিতিশীলতা সৃষ্টিকরে এই অন্তবর্তী সরকারকে নাজেহাল করার জন্য একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা গনতন্ত্র চাই,গনতান্ত্রিক সরকার চাই। কিন্তু তার চাইতেও বেশী চাই আমার দেশের সার্বভৌমত্ত,আমার দেশের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সংগ্রাম, সার্বভৌমত্ত সংরক্ষনের সংগ্রাম এবং গনতন্ত্রের সংগ্রাম একই সাথে চলতে থাকবে।
জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাষ্টার খালেকুজ্জামানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মোস্তফা জুবায়ের হায়দার,বাংলা‌দেশ লেবার পা‌র্টির মহাস‌চিব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/