• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাজধানীর মিরপুর শাহ্ আলী থানা এলাকা থেকে দুর্ধর্ষ ২ জঙ্গি আটক

আরিফুজ্জামান (সাগর) / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা হতে শক্তিশালী বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই সহোদর জঙ্গিকে গ্রেফতার করেছে সিটিটিসি ও শাহ্ আলী থানা পুলিশের চৌকোস সদস্যরা।

তারা হলেন, রেজওয়ানুল ইসলাম (২৩) ও তার ভাই মো. মাহমুদুল ইসলাম (২৬)। বৃহস্পতিবার রাতে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের শাহ আলী থানাধীন ১৩ নম্বর রোডের একটি বাড়িতে দুই জঙ্গি অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর সিটিটিসি কর্মকর্তারা
শাহ্ আলী থানা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িটি ঘিরে ফেলে,পরে ভেতরে প্রবেশ করে দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের বাসা থেকে ২ বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২ টা রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
জানা গেছে দুই সহোদরের বাবার নাম মনিরুল ইসলাম।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব, বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
——-
আরিফুজ্জামান (সাগর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/