• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমার জোড়াবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত

সোহেল রানা / ১৬১ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

“মুক্তির মূলমন্ত্র,ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারের জোড়াবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার(৯ই সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের মিরজাগঞ্জ রেল-স্টেশন বাজারে এ সম্মেলনে আলহাজ্ব মোহাম্মদ রশিদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ মোহাম্মদ গোলাম রাব্বানী।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওঃ মইনুল ইসলাম,শ্রমিক আন্দোলনের সভাপতি মৌলভী সাহিদার রহমান,যুব আন্দোলনের সভাপতি মাওঃ নাজমুল হাসান, ছাত্র আন্দোলনের সভাপতি খাইরুল ইসলাম (লিটন) প্রমুখ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

পরে পরামর্শের ভিক্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোড়াবাড়ী ইউনিয়নের মোঃ আব্দুল করিম,আব্দুর রশিদ,গোলাম রাব্বানীকে উপদেষ্টা করে হাফেজ মোঃ মোকতারুল ইসলামকে সভাপতি,সহঃ সভাপতি দুলাল হোসেন,আব্দুল হামিদ,সেক্রেটারি হাফেজ মোঃ রজব আলী,জয়েন্ট সেক্রেটারি তমিজার রহমান,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ হাসানুল ইসলাম,প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক মাওঃ এরশাদুল,মুফতী আলী আজমকে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ঘোষণা করেন নীলফামারী জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ মোহাম্মদ গোলাম রব্বানী। এসময় যুব আন্দোলনের আহবায়ক হাফেজ আল-আমিন,সদস্য সচিব হাফেজ তহিদুল ইসলাম ও ছাত্র আন্দোলনের আহবায়ক মশিউর রহমান, এবং হেলাল বায়োজিদ সদস্য সচিব ঘোষণা করেন তিনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য,দক্ষ,খোদাভীরু নেতৃত্ব তৈরি করতে আমাদের জান,মাল দিয়ে মাঠে ময়দানে কার্যক্রম করতে হবে। এলক্ষে সকলকেই ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

শেষে শপথ বাক্য পাঠ ও দোয়া করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/