• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আবারো ঝরে গেল টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রের প্রাণ

মোর্শেদ খান / ১৮১ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল খান।
নিহত মুন লাউয়াগ্রামের জুলফিকারের ছেলে ও ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, এ ঘটনায় তার দুই বন্ধু নয়ন ও জীবন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ওসি সজল খান বলেন, ‘তিন বন্ধু মুন, নয়ন ও জীবন মোটরসাইকেলে করে টিলাবাজার থেকে ঘাটাইল ফিরছিলেন। এ সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে মুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নয়ন ও জীবনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/