• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডোমারে সঙ্গীত ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সোহেল রানা / ১৯৪ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় নীলফামারীর ডোমারে ক্ষুদে শিল্পীদের নিয়ে দুইদিন ব্যাপী ‘সঙ্গীত ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ জন প্রশিক্ষণার্থীকে নৃত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর নিয়মিত নৃত্যশিল্পী মোঃ আনিস রহমান ও মোঃ ফেরদৌস। এছাড়া সঙ্গীত বিষয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রঞ্জিত কুমার।

পরে, প্রশিক্ষণ কর্মশালার সমাপনী উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/