• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুয়াকাটায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের ৯ নেতাকর্মী

মো:শফিকুল ইসলাম / ১৮০ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মো:শফিকুল ইসলাম (শফিক)

বিশেষ প্রতিনিধি

পটুয়াখালী জেলার কুয়াকাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী। গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে তারা যোগদান করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান তাদেরকে বরণ করে নেন।

যোগদানকৃতরা হলেন- কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সাবেক সেক্রেটারি মো:আলমগীর হোসেন, ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলাউদ্দিন,মো:সোহাগ। এছাড়াও বাকিরা সবাই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া।

গণসমাবেশে বক্তারা সাম্য, ন্যায় বিচার ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এই স্বাধীনতা দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান।

শ্রমিকলীগ থেকে যোগ দেওয়া মো:আলমগীর হোসেন জানান, আমি মুসলমান হিসেবে ইসলামী দলকে ভালোবাসি। তাই অনেকদিন থেকেই যোগ দেওয়ার চেষ্টা করছি, এখন সুযোগ পেয়ে যোগ দিয়েছি। পরবর্তীতে আর দল পরিবর্তনের চিন্তা নেই।
পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, তারা দলে আসতে চেয়েছে সে কারণে তাদেরকে নেওয়া হয়েছে। তবে আমরা তাদের পূর্ববর্তী কাজের খোঁজখবর নেব, আওয়ামী লীগের ঘৃণিত কর্মকাণ্ড এবং ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/