• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

কামদেব পুর বাজারে মাদকের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজের আলোচনা সভা

মোঃ মুসলিম হক বিরল / ১৯৫ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মুসলিম হক বিরল,দিনাজপুর প্রতিনিধি

সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে কামদেব পুর বাজারে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিরল উপজেলার ৮নং ইউনিয়নের কামদেব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবিকে সঙ্গে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে, সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়।
আলোচনায় শতশত তরুণ, যুবক ও স্থানীয়রা অংশগ্রহণ করে।
ধর্ম জইন বিওপির সুবেদার তোফাজ্জল হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নীতি সব সময় জিরো টলারেন্স। জনপ্রতিনিধি, ছাত্র-জনতা ও স্থানীয় সুধীজনদের নিয়ে প্রতিটি গ্রামে কমিটি গঠন করে মাদক নির্মূলে সম্ভাব্য সবকিছু করা হবে।

৮ ধর্ম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বলেন,,,
আমাদের এই এলাকাটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক ব্যবসার পাশাপাশি মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’
তিনি এও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি যেভাবে কাজ করছে তার গতিশীলতা বাড়িয়ে জনগণসহ অভিভাবকদের সচেতন করার মধ্য দিয়ে মাদক অনেকটাই নির্মূল করা সম্ভব।’
‘উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও র‌্যাবকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মধ্য দিয়ে এলাকার মাদক নির্মূল করা হবে।’ এ সময় মাদক নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
৮ নং ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মানিক বলেন,,
যুব সমাজ ঐক্যবদ্ধ হলে সমাজে শুধু সৌন্দয্যবর্ধনই হবে না, মাদক-ছিনতাই-রাহাজানিমুক্ত সমাজও গড়ে উঠবে। যুব সমাজের উচিত এলাকায় খেলাধুলা, বিনোদন তথা সুস্থ সাংস্কৃতিক চর্চা করা। সিসিক এ ধরনের উদ্যমী যুবকদের পাশে আছে পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/