• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুট্টাপাড়া মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনালে, অন্তরঙ্গ ক্লাবের জয়

আব্বাস উদ্দিন / ২৫০ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আব্বাস উদ্দিন :সরাইল,(ব্রাহ্মণ বাড়িয়া)

ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলায় কুট্টাপাড়া (বাঙ্গাল পাড়া) খেলার মাঠে (৬ই সেপ্টেম্বর) দীর্ঘ দিন চলে আসা খেলার আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রাক্তন ফুটবল খেলোয়াড় আইয়ুব সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়নে চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা আব্দুল জব্বার, সরাইল উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক এস এম ফরিদ,বিশিষ্ট ব্যবসায়িক ছাব্বির,,আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আরিফুল হক মকুল,যুবদল নেতা কামাল, ছাত্র নেতা সাজিন প্রমূখ। খেলার সব টুকু সময়ই ছিল আক্রমণাত্বক ও উত্তেজনা পূর্ণ। খেলায় অংশগ্রহণ করেন কুট্টাপাড়া অন্তরঙ্গ ক্লাব ও ব্রাহ্মণ বাড়িয়ার একটি ফুটবল দল। খেলার একেবারে শেষ মূহুর্তে কুট্টাপাড়া অন্তরঙ্গ ক্লাবের খেলোয়াড়েরা ১-০গোলে এগিয়ে যায় এবং কুট্টাপাড়া অন্তরঙ্গ ক্লাবই উক্ত ফাইনালে জয়ের শেষ হাসিটুকু হাসেন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মাসুম, সহকারী দুইজন হলেন শফিক মাস্টার ও সাদ্দাম।
খেলার প্রথম পুরষ্কার ফ্রিজ ও দ্বিতীয় পুরষ্কার এল এ ডি টিভি
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ খেলোয়াড়দের হাতে তুলে দেন। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/