• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ আলামিন সরকার / ১৫০ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আলামিন সরকার,

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,

সিরাজগঞ্জ শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পড়ে রাহাত নামের ১৮ মাস বয়সী একটি শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু রাহাত শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী শাহিনের ছেলে।

আজ বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম নতুন পাড়ায়। শিশু রাহাত জন্মের পর থেকেই ওই গ্রামের ভ্যান চালক নানা রতনের বাড়িতে থাকতো। তার বাবা মা গাজিপুরে গার্মেন্টেসে চাকরি করেন।

ঘটনা স্থলে গিয়ে স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় যে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টা দিকে শিশু রাহাত তার মামা ৫ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল। এসময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন।

এদিকে শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায়না। পরে বাড়ির আশে পাশে সবাই খোঁজাখুজির এক পর্যায়ে তার নানি বাড়ির পিছনে থাকা খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

সেখান থেকে স্থানীয় লোকজন তাকে শাহজাদপুর পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃস্টি হয়। পরে শিশুটির লাশ পার্শ্ববর্তী বাড়াবিল উত্তরপাড়ায় নেওয়া হলে প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/