মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)//প্রতিনিধি
‘দূর্নীতিবাজ তাড়াও, কলেজ বাঁচাও’ স্লোগানে মহাবিদ্যালয় দলীয়করণ, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকারী অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী’র অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউনিয়নের মাইনুল হাসান মহাবিদ্যালয়ের সামনে ওই অধ্যক্ষের অপসারণের জন্য মানবন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, প্রভাষক আবু রাসেল হুদা, সহকারী অধ্যাপক আবু তাহের মোহাম্মদ মামুন ও প্রভাষক একেএম গোলাম কিবরিয়া’র নামে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। যার তদন্ত এখন চলমান রয়েছে।
https://slotbet.online/