• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবেনা মাধবপুরে মাওলানা মামুনুল হক

মোঃ নজরুল ইসলাম খান / ১৩৫ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
খেলাফত মজলিসের মহাসচির আল্লামা মামুনুল হক বলেছেন,ভারতের বানের পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। ভারত এটি অন্যায় করেছে।বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেওয়া হবেনা। ৫ আগস্ট বাংলাদেশ বৈষম্যবিরোধি ছাত্রজনতা এবং দেশের সব শ্রেণীর মানুষের আন্দোলনে ২য় স্বাধীনতা লাভ করেছে। এটি বাংলাদেশের মুক্তির মাইলফলক হিসেবে কাজ করবে। এই চেতনাকে ধারণ করতে হবে। ১৯৭১ সালে ইসলামের কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু ৯০ ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে আওয়ামীলীগ। ১৯৭২ সালের সংবিধান সংশোধন করতে হবে। ৫ আগস্ট বিপ্লবের পর দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী দোসররা অনেক ষড়যন্ত্র করেছে কিন্তুু জনতা তা ব্যর্থ করে দিয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশ বাসিকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। রবীন্দ্রনাথ ও ভারতের বাবুদের সংস্কৃতি এ দেশে চাপিয়ে দেওয়া যাবেনা। এ ব্যাপারে অন্তঃবর্তী কালিন সরকারকে সতর্ক থাকার আহবান করা হয়। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের রাজনীতি ছিল গুম,খুন, প্রতিহিংসা, দেশের টাকা বিদেশে পাচার,নিরীহ মায়ের কোল খালি করা। আলেম ওলামাকে জেল জুলুম করা। এ কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে।বাংলাদেশের মাটিতে তার ঠাই হয়নি। নেতা আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আপনারা আর রাজনীতিজ্ঞ করার চেষ্টা করবেননা। তিনি বলেন,শেখ মুজিব ৭৪ সালে মানুষ হত্যা করে বাকশাল গঠন করায় ৭৫ সালে তাকে জীবন দিতে হয়েছে। তিনি সারা দেশের আলেম ওলামাকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। বুধবার রাত ৮ টায় মাধবপুর ষ্টেডিয়ামে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। সভায় খেলাফত মজলিশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/