• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে মানববন্ধন

আব্দুর রাজ্জাক ডিমলা / ১৮৪ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুর রাজ্জাক ডিমলা, নীলফামারী

সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে  নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার শুটিবাড়ি মোড় স্মৃতি অম্লানে সকল সাংবাদিক সংগঠন এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

এসময় সংবাদ প্রত্রিকার ময়েন কবির’র সভাপতিত্বে ও যুগের আলো পত্রিকার মোহাম্মদ আলী সানুর সঞ্চালনায় কর্মসূচিতে খোলা কাগজ’র লেমন ইসলাম, মানবকন্ঠের বাদশা সেকেন্দার ভুট্টু,নয়া দিগন্তের রেজোয়ান ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এতে ডিমলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং বিগত সরকারের বন্ধ ঘোষিত সকল গণমাধ্যম খুলে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানান।

তারা বলেন, ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এই হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া ১৫ বছরে ৬৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এসব সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

তারা আরো বলেন, ডিমলাতে কতিপয় ব্যক্তি অপসাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্য বিনষ্ট তথা বিভেদ সৃষ্টির ঘৃণ্য অপতৎপরতা অব্যাহত রেখেছে। তারা পতিত সরকারের ১৫ বছরে আওয়ামী লীগ নেতাদের থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করেছে। এদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/