• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে বায়েজিদে আওয়ামী লীগের দুই কর্মীকে প্রকাশ্যে গুলি

মোহাম্মদ দিদারুল ইসলাম / ২১৬ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মোহাম্মদ দিদারুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো প্রধান

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার অনন্যা আবাসিক কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলিতে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। দুজনই আওয়ামী লীগের সমর্থক। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটেছে। এলাকাটি নগরের শেষ দিকে হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করেন।

কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায়। দুজনই আওয়ামী লীগের সমর্থক। তাঁরা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কায়সারকে। নগর ও জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলার জন্য শিবিরের ক্যাডারদের দায়ী করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে নিহতদের একাধিক বন্ধু জানিয়েছেন, স্থানীয় সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের সাথে শীর্ষ সন্ত্রাসী সরোয়ারে বিরোধের জেরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার সকাল থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল৷

এই হত্যাকান্ড ঘটানোর ঘন্টাখানেক আগে একই গ্রুপের হামলায় সোহেল ও মাসুম নামে দুইজন আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/