• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মিঠাপুকুরে পল্লী চিকিৎসকের দেড় শতাধিক আম গাছ কর্তনের অভিযোগ

আজিজুল ইসলাম মজুমদার / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

মিঠাপুকুর/নিজস্ব প্রতিনিধি আজিজুল ইসলাম মজুমদার

রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে দেড় শতাধিকের উপরে বারি-৪ আম গাছ কর্তন করার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। এমনকি গাছ কাটার পর বাগানের ভিতরেই আম গাছ গুলোতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ইতিপূর্বেও ওই আম বাগানে আম গাছ কর্তন এবং দখলের চেষ্টা করা হয়েছে বলে জানান, বাগানের মালিক পল্লী চিকিৎসক একরামুল হক।

স্থানীয়রা জানান , মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের দক্ষিণ ফুলচৌকি গ্রামের মৃত- এসহাক আলীর পাঁচ ছেলেরা বাবার মৃত্যুর পর জমির সমবন্টন করে দখলকৃত সম্পত্তিতে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ইসহাকের তৃতীয় ছেলে একরামুল ঢাকায় অবস্থান করায় তার অংশের জমিতে ভাই ইমদাদুল হক, এনামুল হক,রেজাউল করিম চাষবাদ করতেন।পরে একরামুল হক ঢাকা থেকে বাড়িতে এসে সেই জমিতে বারি- জাতের আম গাছ লাগান। উক্ত জমিতে তিনভাই চাষাবাদের সুবিধা না পেয়ে বিবাদ সৃষ্টি করেন এবং একরামুলের জমি দখলের পায়তাঁরা করেন।

ভুক্তভোগীর দাবি-রবিবার (২৫-আগষ্ট) বিকাল আনুমানিক ৪ টার সময় তিনভাই ইমদাদুল হক,এনামুল হক,রেজাউল করিম এবং ভাতিজা মুন্না সহ কয়েকজন জোরপূর্বক বেআইনি ভাবে আম বাগানে প্রবেশ করে বাগানের পশ্চিম পাশে প্রায় ২২ শতাংশ জায়গার দেড়শতাধিক আমের গাছ কেটে ফেলেন। আম বাগানের ভিতরে কাটা গাছগুলোকে একত্রে করে বাঁশের খুঁটি এবং নেট সহ পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে তিনি এসে দেখেন, শুধু গাছের গোড়া এবং পোড়া গাছের ছাই পড়ে আছে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আমরা বাঁধা নিষেধ করেছি,কিন্তু তারা কেউ আমাদের কথা শোনেনি। অভিযুক্তদের দাবি, আমাদের জমির গাছ আমরা কেটেছি। একরামুলের জমির গাছ ওর জমিতেই আছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/