• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও দেশে নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি

আরিফুজ্জামান সাগর / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ত্রান বন্টণে সমন্বয়হীনতার কথা স্বীকার করে সেনাবাহিনীর প্রতিধি জানান, সমন্বয়হীনতা মোকাবেলায় কাজ করা হচ্ছে। ব্যক্তিগতভাবে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে সমবন্টণের জন্য তাদের আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযগ করার অনুরোধও জানান তিনি। অন্যদিকে, আকস্মিক বন্যা নাকি  রাজনৈতিক বন্যা,তা অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বিস্তারিত প্রতিবেদনে :
মঙ্গলবার পর্যন্ত বন্যাকবলিত ১১ টি জেলায় নিহত হয়েছেন ২৭ জন। নিখোজ ২ জন। বন্যা পরিস্থিতি নিয়িন্ত্রণে একত্রে কাজ করছে সরকারি, বেসরকারি এবং তিন বাহিনী।
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করা হয়। যেখানে উপদেষ্টাসহ তিন বাহিনী প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফারাক্কা ব্যারেজের ১০৯ টি গেট খুলে দিলেও নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। সরকার সবাইকে সমন্বিত করে বন্যার্তদের সহায়তায় কাজ করছে বলেও দাবি করেন তিনি
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানান, গত ছয়দিনে টিএসসিতে নগদ জমা হয়েছে ৫ কোটি ৭৩ লক্ষ ৯৯ হাজার ৬৯০ টাকা। এছাড়া বন্যার কারণ অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারকে অনুরোধও জানান তারা।
বন্যার মত দুর্যোগে কৃষকের বাড়ি যেয়ে কিস্তি তোলার অভিযোগে উপস্থিত এনজিও প্রতিনিধি নিন্দা জানিয়ে বলেন, যেসব এনজিও রেজিস্টার্ড না বা স্থানীয়, তারাই ঋণ তুলতে কৃষকের বাড়ি যাচ্ছে।
উদ্ধার এবিং সুষ্ঠু ত্রাণ বন্টণে তিন বাহিনী কাজ করে যাচ্ছেন বলে জানান, সেনাবাহিনীর প্রতিনিধি। ত্রাণ বণ্টনে সমন্বয়হীনতা মোকাবেলায় ব্যক্তি পর্যায়ে যারা ত্রাণ দিচ্ছে তাদের আঞ্চলিক সমন্বয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধও জানান তিনি।
সর্বোপরি সরকারি,  বেসরকারি এবং সশস্ত্রবাহিনী মিলে বন্যা মোকাবেলায় প্রস্তুত বলে জানান আলোচকরা। এমনকি গণরান্নার মত বন্যা-পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা।
——-
আরিফুজ্জামান সাগর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/