• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রানীশংকৈল পৌরসভার ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও এবং শিক্ষার্থীরা

সিরাজুল ইসলাম / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরে সোমবার, দিনব্যাপি ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রকিবুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এ কর্মসূচির আওতায় এদিন সকাল ৯ টা থেকে পৌর শহরের কুলিক নদীর ব্রিজের দু’পাশ জুড়ে দীর্ঘদিনের পঁচা আবর্জনার স্তুপ পুড়িয়ে দেওয়া এবং ক্রেন ব্যবহার করে পরিষ্কার করা হয়। পাশাপাশি পৌর শহরের ফুটফাটদখল মুক্ত অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এ স্থানে জমে থাকা আবর্জনা এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পথচারি ও এলাকাবাসী প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ নিয়ে ইতিপূর্বে এলাকাবাসী পৌরসভায় ও প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু তখন এর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এ কর্মসূচি বিষয়ে ইউএনও রকিবুল হাসান বলেন, এ পঁচা আবর্জনা বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল।

এ নিয়ে আজ উপজেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় এ আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হচ্ছে। আপাতত এ আবর্জনা সরিয়ে পৌর শহরের একটি আবর্জনা ফেলার স্থানে
রাখা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/