• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চুয়াডাঙ্গা জেলায় বৈদ্যুতিক মিস্ত্রীর ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

শেখ রাকিব / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

শেখ রাকিব
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি গ্রামে বৈদ্যুতিক মিস্ত্রীর সামান্য ভুলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় বিশ্বাস (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা জেলার পৌরসভাধীন হাজরাহাটি গ্রামের পীরপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র হৃদয় বিশ্বাস ওই এলাকার শাহাজান বিশ্বাসের ছেলে সে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল তিন ভাই বোনের মধ্যে হৃদয় বিশ্বাস ছিল সবার বড়।

পারিবারিক সুত্রে জানা যায়, বাড়ির পাশে বৈদ্যুতিক খুটিতে বৈদ্যুতিক কাজ করছিলেন মিস্ত্রী। এসময় বৈদ্যুতিক মিস্ত্রী নেগেটিভ-পজিটিভ দুটি তারের মধ্যে একটি তার কেটে হৃদয়কে তার অন্যত্র সরিয়ে ফেলতে বলে। এতেই ঘটে বিপত্তি। পজিটিভ তারটি নিচে থাকা পানিতে পড়লে পানি বৈদ্যুতায়িত হলে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় বিশ্বাসের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হৃদয় বিশ্বাসকে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই হৃদয় বিশ্বাসের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/