• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

মোর্শেদ খান / ১৯৯ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার:

সোমবার( ২৬আগষ্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ৫২৫০ বছর পূর্বে দ্বাপর ও কলিযুগের সন্ধিকালে মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুরাচারী আসুরিক শক্তিকে বিনাশ আর সজ্জন-ধর্মাত্মাদের রক্ষা করার জন্য চিন্ময় গোলকধাম থেকে ধরাধামে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকির অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে। মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা বের করে ।সখীপুর উপজেলার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃঞ্চের জন্মষ্টমী পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে দুপুর ১২টায় একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মালম্বী তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ বিভিন্ন সাজে ঢাক-ডোলসহ অংশ নিয়ে দেবকীর গর্ভে জন্মে নেয়া ভগবান শ্রী কৃঞ্চকে স্বাগতম জানায়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার পূজা মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত কুমার শীল,সাবেক সভাপতি অধ্যক্ষ মানিক,ধীরেন কুমার সরকার , নিরাঞ্জন সরকার, পরীক্ষিত সরকার সহ মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/