• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রুহুল আমিন / ২২৯ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

রুহুল আমিন নিজস্ব প্রতিনিধি (টাংগাইল)

টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ শে আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন– উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী চুরি ঠেকাতে এবং শিয়ালের হাত থেকে রক্ষা করতে তার আখক্ষেতের চারপাশে বিদ্যুতের তারে সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে আরশেদও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ বলেন, ‘কৃষক আরশেদ ও তার স্ত্রী আখক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/