• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপন

আসাউজ্জামান জুয়েল / ১৮৯ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ‘কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন’। বুধবার (২১ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নানান প্রজাতির ঔষধি গাছ রোপণ করে এই কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচীতে সংগঠনটির আহবায়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক নূর মোঃ শামসুল আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক তাজরীন তৈয়ব। এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন কর্মসূচী শেষে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আমাদের এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনে নিহত সকল শহীদের হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা এবং সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানান তারা।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন ২০২০ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করে আসছে। মহামারী করোনাকালীন সময়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে কয়েক দফায় ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া শীত বস্ত্র বিতরণও করেন তাঁরা। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রতিশ্রুতিও দেন সংগঠনের নেতারা।

আসাউজ্জামান জুয়েল
কিশোরগঞ্জ প্রতিনিধি
তারিখ- ২১-০৮-২৪ ইং
০১৬১৯০৯০১২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/