• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সাংবাদিক তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

মুশফাকুর রহমান / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এটিএম তুরাব (আবু তাহের মোহাম্মদ তুরাব)-এর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সাংবাদিক তুরাবের কর্মময় জীবন নিয়ে অনুভূতি প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলেন, অল্পদিনের ব্যবধানে এটিএম তুরাব সাংবাদিকতায় বিশেষ স্থান দখল করে নেন। পেশাগত দায়িত্বকালে তার প্রতি পুলিশের এমন নৃশংসতা মেনে নেয়া যায়না। তারা তুরাবকে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার বিকেলে অনুষ্টিত প্রথম পর্বে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সজীব ভট্রাচার্য। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের সঞ্চালনায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি, শিক্ষাবিদ আতাউর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, বায়তুল হিকমাহ পাঠাগারের আহবায়ক সালেহ আহমদ, সাবেক সংবাদকর্মী খসরুল হক, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, ম্যাপ টিভির সিইও সৈয়দ মুনজের হোসেন বাবু, আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, শুভ প্রতিদিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন, বিজয়ের কন্ঠ’র স্টাফ রিপোর্টার ও কবি সাদিক হোসেন এপলু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, বিয়ানীবাজার টিভির সিইও আহমদ এহসানুল কাদির, দিবালোক’র ষ্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, ম্যাপ টিভি ও দৈনিক বাংলার দূত প্রতিনিধি মুশফাকুর রহমান, সাংবাদিক আলম শাওন, সুয়েব আহমদ, রুহেল আহমদ, প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হুমায়ুন রশীদ জাঈদী ও ক্বারী আমির উদ্দিন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে আহত হন। ওই দিন সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। সাংবাদিক তুরাবের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/