• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী’র সভাপতিত্বে আলোচকরা বলেন, সাঈদী আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দী ধরে তিনি কোরানের বাণী দেশে-বিদেশে প্রচার করে গেছেন। তাঁর বক্তব্যে মানুষ ইসলামী আদর্শে উজ্জীবীত হয়েছেন। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী তাই তারা দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে ইসলামকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। মাওলানা সাঈদী পিরোজপুর-১ আসন থেকে দুইবার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর আমলে এ নির্বাচনী এলাকায় অন্য ধর্মের কেউ নির্যাতন বা নিগ্রহের শিকার হননি।জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক জহিরুল হক’র সঞ্চালনায় সাঈদীর জীবনের উপর আলোচনা করেন তাঁর ছেলে ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, জেলা জামায়াত ইসলামীর আমীর তোফাজ্জেল হোসেন ফরিদ, মাওলানা তারিক মুনওয়ার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাবিবুর রহমান, ছারছিনা শরীফের ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরেরসরাই পীর মাওলানা আ. মোমেন নাছেরী, আব্দুল্লাহ আল আমিন, আবুল কালাম আজাদ আযহারী, পিরোজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আকন, বাংলাদেশ লেবারপার্টি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি নেতা আ. সালাম বাতেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/