• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ক্রেন দুর্ঘটনায় সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মোঃশফিকুল ইসলাম (শফিক) / ২২৯ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

মোঃশফিকুল ইসলাম (শফিক)

বিশেষ প্রতিনিধি

সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় মোবাইল ক্রেনের ফিতা ছিড়ে দুর্ঘটনায় জয়দেব মালাকার (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৪টার দিকে সিঙ্গাপুরের এসএইচ ডিজাইন ও বিল্ড (কোম্পানি) বেনোই সেক্টর এলাকায় কাজ করার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়দেব মালাকার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা ও পিতা জগদীশ মালাকারের জ্যেষ্ঠ পুত্র বলে জানা গেছে।
মৃত্যুর খবর শুনে বৃদ্ধ পিতা ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েন।
সেখান থেকে মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের প্রবাসী তারেক মাহমুদ মুঠোফোনে জানান, শুক্রবার দুপুর ৪টার দিকে কোম্পানির মালামাল উঁচু বিল্ডিংয়ে লোড-আনলোড করার সময়ে মোবাইল ক্রেন ফিতা ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মরদেহ দেশে পাঠাতে সময় লাগবে। মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুর রব বলেন, আমার ১নং ওয়ার্ডের বাসিন্দা জগদীশ মালাকারের বড় ছেলে এক দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গেছে। খবরটা শুনে খুব খারাপ লাগছে। পরিবারের উন্নতি ও জীবিকার তাগিদে কয়েকবার বিদেশে গিয়েছে। তার পিতাও একজন বৃদ্ধ মানুষ। এখন কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে দেশে। মরদেহ দেশে আনতে এখান থেকে ইউনিয়ন পরিষদের কোন সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/