• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আব্দুল্লাহপুরে যুবদলের নাম ভাঙ্গিয়ে মিলনের নেতৃত্বে বেপরোয়া চাঁদাবাজী তান্ডব ভাংচুর লুটপাট

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম ফ্যামেলি সদস্য সাবেক চেয়ারম্যান হরিরামপুর ইউনিয়ন পরিষদ ও উত্তরা থানা বিএনপির সভাপতি কুদরত এলাহী লিটনের ভাই বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তাবলীগ জামাতের- বিশ্ব ইজতেমার দায়িত্বশীল মুরব্বিদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাক্তি আলহাজ্ব মোহাম্মদ নাদিম হাসান এর মার্কেট আব্দুল্লাহপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত (প্যারাগন সেন্টার) শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরের দিন বিকালে যুবদলের নেতা পরিচয় দানকারী মোঃ মিলনের নেতৃত্বে প্রায় ২ শতাধিক যুবকের দল নিয়ে হামলা ভাংচুর করে, প্রতিটি তলায় বিভিন্ন অফিসে ঢুকে ভাংচুর করে মালামাল লুটপাট করে ও টাকা নিয়ে যায়। মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি জিপগাড়ি ভাংচুর করে। নিচতলায় বাস কাউন্টার ভাংচুর করে কাউন্টারের লোকজনকে মারধোর করে, টাকা নিয়ে যায়, কাউন্টারের চেয়ার, টেবিল, টিভি, ফ্যান নিয়ে যায়। চলমান রয়েছে মিলনের নেতৃত্ব বিভিন্ন স্থানে হামলা ভাংচুর লুটপাট কর্মকাণ্ড আব্দুল্লাহপুর উত্তরা এলাকায়। প্রায় ১৫/২০ টি বাস কাউন্টার রয়েছে, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর মুখী যাতায়াত করা বাসের টিকেট কাউন্টার। সড়ক জনপথের সাবেক প্রভাবশালী টিকাদার ও আব্দুল্লাহপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি কাজলের তাসিন সিএনজি স্টেশন ঘেঁষে প্রায় ২২/২৩ টি বিভিন্ন বাস কাউন্টার রয়েছে সেই গুলো ভাংচুর করে মালামাল লুটপাট করে। আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া সুইজ গেইট বেড়িবাঁধের পাশে বিভিন্ন দোকান, প্রতিষ্ঠান, বাজার, মাছ বাজার, কাঁচা বাজার, বস্তিতে, গাড়ী গ্যারেজ, কারখানা, বিকাশ এজেন্ট, বাস কাউন্টারে গিয়ে হামলা ভাংচুর করে, মারধোর করে প্রায় ২ কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীরের সুইজ গেইট হাজী বাড়ীর আশেপাশের জমি, কাঁচা বাজার দখল করতে গিয়ে কাঁচা বাজারের অফিস ভাংচুর করে লুটপাট করে কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল ক্ষতি করে এবং বিকাশের এজেন্ট থেকে ১৬ লাখ টাকা নিয়ে যায়, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর সহ ৫ জনকে পিটিয়ে কুপিয়ে, মারধোর করে জখম করেছে। উত্তরার আব্দুল্লাহপুর, সুইজ গেইট, ৯ নং সেক্টর কাঁচা বাজার, হাজী বাড়ী, বেড়িবাঁধ এলাকায় দখল চাঁদাবাজি নিয়ন্ত্রণে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে যুবদলের নেতা পরিচয় দানকারী মিলন মিয়া। বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদকদ্রব্য কারবারি, মাদক সেবন কারী সহ দুর্ধর্ষ অপরাধীদের নিয়ে একটি চক্র গড়ে তুলছে। তার কারনে বিএনপির ত্যাগী নেতারাও দৌড়ের উপর আছে,বিএনপির এক নেতাকে ঘায়েল করার জন্য তার বাড়ীতে হামলা করার জন্য গেছে বলে অভিযোগ রয়েছে । জন্য যুবদলের নেতা মিলনের বিরুদ্ধে দখল চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অনেক অভিযোগ রয়েছে একাধিক বার গ্রেফতার হয়েছে ও জেল খেটেছে। অভিযোগের বিষয়ে মিলনের মন্তব্য জানতে চেষ্টা করে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/