• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে বে-দখলকৃত ২৮.৭৫ একর বনভুমি পুনরুদ্ধার,পুনরায় বৃক্ষরোপণ

মোঃ মুসলিম হক / ২০৯ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি

সামাজিক বন বিভাগ দিনাজপুর রেঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ফরেষ্ট বিটের আওতাধীন বে-দখলকৃত বনভুমি মাত্র ০২ দিনের মধ্যে আবারও পুনরুদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা মহসিন আলী।

আজ বুধবার আবার পুনরায় সেই বে-দখলকৃত ২৮.৭৫ একর বনভুমি পুনরুদ্ধার করে বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিরল ভূমি অফিসের সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, দিনাজপুর সহকারী বন সংরক্ষক মোছাঃ নুরুন্নাহার সাথী, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী,বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ চৌকস সদস্যগণ, এবং বিরল উপজেলা বন কর্মকর্তা মো: মহসিন আলী
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, সাংবাদিকগণ’সহ স্থানীয় জনগন।

বুধবার (০৭ আগস্ট) তিনি জানান,বিকালে উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও মৌজায় সি.এস দাগের ৫৬৪ নম্বরে থাকা ২৮.৭৫ একর বনভূমি জবরদখল উচ্ছেদ করে সম্পূর্ণরূপে আবারও বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উল্লেখ্য যে, গেল ০৫ আগস্ট (সোমবার) দিবাগত রাতে সন্ত্রাসী কায়দায় জবরদখল করে দুর্বৃত্তরা। কিন্তু এই বনভূমি দীর্ঘদিন বে-দখলে থাকলেও প্রায় দুই মাস আগে উদ্ধার করেছিলো বন বিভাগ। এরপর সেখানে বাগান সৃজিত করা হয়েছিলো।

উদ্ধার কাজে বর্ডার গার্ড বাংলাদেশের চৌকস সদস্যগণ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, সাংবাদিকগণ’সহ স্থানীয় জনগণ সহযোগিতা করেন।

এ সকল উদ্ধারকৃত জমিতে নতুন করে আবারও বাগান সৃজিত করা হবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ধর্মপুর বিটের এই বন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/