• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পদত্যাগ করেছেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

খান মোঃ আতিকুর রহমান / ১৯৫ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং প্রো-ভাইস চ্যান্সেরর প্রফেসর ড. সোবহান মিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ১২ আগস্ট সোমবার সকালে প্রো-ভাইস চ্যান্সেলর এবং দুপুরে ভাইস-চ্যান্সেলর শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন।
ভাইস-চ্যান্সেলর এর পদত্যাগ সংক্রান্ত পত্রে “বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব পালন করবেন” উল্লেখ করা হয়। উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্রেড-১ অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, কুয়েট এবং বিভিন্ন দেশের অর্থায়ণে পরিচালিত অসংখ্য গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি ১১ জন পোস্টগ্রাজুয়েট এবং শতাধিক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর কোর্স সুপারভাইজার হিসেবে দাযিত্ব পালন করেছেন। তাঁর ১৫০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল, কনফারেন্স প্রসিডিংস ও বই এ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সরকারি এবং পেশাজীবী সংস্থা থেকে তিনি শিক্ষা সংক্রান্ত পদক ও স্কলারশীপ অর্জন করেছেন। তিঁনি অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সের চেয়ার, কো-চেয়ার এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৯ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এ্যরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমএসসি ইঞ্জিনিয়ারিং (২০০৩) ও পিএইচডি ডিগ্রী (২০০৬) সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে প্রভাষক, ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

খান মোঃ আতিকুর রহমান,
স্টাফ রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/