• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধামইরহাটে শান্তি সম্প্রীতির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ নুর সাইদ ইসলাম / ১৬১ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নওগাঁর ধামইরহাটে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট ধামইরহাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে এলাকার শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষকবচ’ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহারের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোমবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় ধামইরহাট প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ রউফ মন্ডল, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আঃ আজিজ মন্ডল, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী বেলী আকতার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক ভিপি আঃ রহমান, ধামইরহাট উপজেলা যুবলীগের সহ সভাপতি আঃ হাই দুলাল, আদিবাসী নেত্রী ডলি দাস, ধামইরহাট কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত প্রশান্ত বর্মন, সুশাসনের জন্য নাগরিক সুজন ধামইরহাট উপজেলা কমিটির সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট উপজেলা কোঅর্ডিনেটর আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু, দি হাঙ্গার প্রজেক্ট উত্তর অঞ্চলের সমন্বয়ক আঃ রউফ ও দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ ও জয়পুরহাট জেলার সমন্বয়ক এনায়েত উল্লাহ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোঃ নুর সাইদ ইসলাম
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
০১৭৮৭-২২৮৬২৩
১২/০৮/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/