• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়ে সহ তিনজনের মৃত্যু

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ফজলুর রহমান,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মেরিনা বেগম (৪৫) মেয়ে সাথী আক্তার (১৪) নামে একই পরিবারের দুজন ও আব্দুল আলীম নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে৷ তারা ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে। নিহত আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে৷

বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বামী ও বাবা মো. সৈয়দ আলী ও আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান৷

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায় এ সময় বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বলেন,দুপুরে মাঠে কাজ করছিল৷ সেখনে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/