• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

সন্দ্বীপ উপজেলা বিএনপির  সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার মতবিনিময়

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম / ১৩৩ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বাংলা‌দেশ জা‌তীয়তাবাদ‌ী দল (বিএন‌পি) সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর সাথে শুক্রবার  (৯ আগষ্ট) বেলা ১১ টায়  বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার  কর্ম‌রত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়া‌র সংবাদকর্মী‌দের সাথে   এনাম নাহার মোড় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার  অস্থায়ী কার্যালয়ে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর,  সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সোলাইমান বাদশা, জাহাঙ্গীর হোসেন, আবদুল ওহাব কবির চেয়ারম্যান, গাজী মোঃ হানিফ, আবু সুফিয়ান সুজন,হারামিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিফ আকতার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত হোসেন,  চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি প্রমুখ। বাংলাদেশ প্রেস সন্দ্বীপ সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দর মধ্যে আর ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস সন্দ্বীপ সন্দ্বীপ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক  মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক আবদুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক   ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যকারি সদস্য মাহমুদুল হাসান ও  ফখরুদ্দিন রাজী।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বক্তবে বলেন, গত ১৭ বছর বিএনপির ক্রান্তিকাল অতিক্রম করছে, সন্দ্বীপে আমাদের রাজনৈতি করার কোন সুযোগ দেয়া হয় নি, আমাদের নেতাকর্মীরা বাড়িঘরে আসতে পারেনি,  বর্তমান প্রেক্ষাপটে সন্দ্বীপ উপজেলার  সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও ‌বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের মানু‌ষের মা‌ঝে সাম্প্রদায়িক স‌ম্প্রিতী বজায় রাখতে কারও  বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা না করতে পারে। সেদিকে খেয়াল রাখতে বিএনপির নেতৃবৃন্দর কে সজাগ থাকার আহ্বান জানান।

সভায় বিএনপির অন্যান্য বক্তরা বলেন বর্তমান সম‌য়ে চলমান পরিস্থিতিতে উপ‌জেলার সা‌র্বিক প‌রি‌বেশ স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবা‌দিক‌ নেতৃবৃন্দ পারস্পা‌রিক সহ‌যোগিতা কামনা ক‌রেন।এ সময় বক্তারা আর ও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/