• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজপথ 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৯৩ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বিভিন্ন ধরনের স্লোগান, প্লেকার্ড, ব্যানার আর হাজারো শিক্ষার্থীদের বিক্ষোভে যেন ফুঁসে উঠেছে ঠাকুরগাঁওয়ের রাজপথ। চলমান কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসুচি বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

আজ শনিবার (০৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

 

কর্মসুচির শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা ঠাকুরগাঁও জেলা শহরের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একত্রিত হতে থাকে।

 

পরে তারা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে সেখান থেকে বেড়িয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দিকে রওনা হয়। হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে সেখানে বিক্ষোভে ফুঁসে উঠে রাজপথ। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রায় ঘন্টা ব্যাপী পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

 

এসময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন। আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক, শুশীল সমাজসহ নানা পেশাজীবী মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।

 

পরে বিক্ষোভ কর্মসূচি শেষে শান্তিপুর্নভাবে আপন গন্তব্যে ফিরে যান শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/