• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিলেটে গণমিছিল কেন্দ্র করে উত্তেজনা; ধাওয়া- পাল্টাধাওয়া

এবি অপু, বিশেষ প্রতিনিধি ও সিলেট ব‍্যুরো চিফ / ২৭১ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

শুক্রবার (২ আগষ্ট), সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ‍্যে ধাওয়া -পাল্টাধাওয়ায় ব‍্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও আন্দোলনকারীরা পুলিশি বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়।

শুক্রবার (২ আগস্ট) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে জবাবে আন্দোলনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

একজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, সাড়ে ৩টার দিকে মিছিলে এসে জড়ো হয়েছিলাম। মিছিল শুরু হওয়ার পর পাঁচ মিনিটের মধ্যেই দুই দিক থেকে পুলিশের আক্রমণের মধ্যে পড়ি। পরে আন্দোলনকারী সিনিয়র ভাইয়েরা আমাদের একটি বাসার মধ্যে নিয়ে অবস্থান করান। অন্তত দেড় ঘণ্টা ধরে এখানেই আছি।

 

তিনি বলেন, নিজের জায়গা থেকে সেইফ মনে হচ্ছে, তবে বাইরে এখনো যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের কথা ভেবে কষ্ট লাগছে। দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না তারা কেমন আছেন! কেন এত সব?

 

আরেক শিক্ষার্থী বলেন, আজকে তো শান্তিপূর্ণ সমাবেশ ছিল। এখানে পুলিশ, বিজিবি এবং র‍্যাব যেভাবে নির্বিচারে গুলি করেছে, মনে হচ্ছে যে দেশের যুদ্ধ লেগে গেছে। এটা কোনো প্রয়োজন ছিল না। ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনকে এরা পরিকল্পিত আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেয়। ইতিমধ্যে প্রথম সারি গণমাধ্যমগুলোতে আমরা জেনেছি ১০ জন আটক হয়েছেন।

 

আন্দোলনে যোগ দেওয়া একজন শিক্ষিকা বলেন, আমি একজন সাবেক সাস্টিয়ান, এর চেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। এই আন্দোলনে প্রথম থেকে আছি এবং থাকব, কারণ এটা একটা ন্যায্য দাবি। সবার উচিত ছাত্রদের পাশে থাকা। তাছাড়া সরকার যেভাবে অগণতান্ত্রিক উপায়ে ছাত্রদের উপর একের পর এক হামলা করছে, তাতে করে নিজেদের ধরে রাখা কঠিন।

 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। আমাদের অন্তত ৫-৬ জন পুলিশ আহত হয়েছে। নাক ফেটে রক্ত পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা ৮ জনকে আটক করে থানায় পাঠিয়েছি। এখনো সংঘর্ষ চলছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণ মিছিলে রাষ্ট্রীয় বাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছুড়ছে। পাড়া-মহল্লায় ঢুকে গুলি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। অন্তত ২ শতাধিক আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/