• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের কঠোর হস্তে দমন করা হবে — মুহিবুর রহমান মানিক এমপি 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন,

যারা কোটা আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের

উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা ৭১ সালেও স্বাধীনতা চায় নি। বিগত সময়েও একাধিক

বার স্বাধীনতা বিরোধীরা দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছিলো, দেশের অনেক সম্পদ ধ্বংশ করেছে কিন্তু তারা সফল হতে পারেনি। শেখ হাসিনা তাদের কৌশল কঠোর হাতে দমন করেছেন। এখনো যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তাদের উস্কানিতে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে এর বিচার দেশের মাটিতেই হবে। তিনি আরো বলেন, হাজার- হাজার নেতা-কর্মীর উপস্থিতির মাধ্যমে আগামী ১৫ আগষ্ট ছাতকে জাতীয় শোক দিবস পালন করা হবে। এর জন্য সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ছাতক উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, ছাতক পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,

প্রবাসী আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, সাব্বির আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল কুদ্দুস, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ময়না মিয়া, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুল বারী, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস শহিদ, চরমহল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক, ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মেম্বার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক ও গীতাপাঠ করেন

ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ। সভায় জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, গোবিন্দগঞ্জ কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আকলুছ মিয়া, আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, আব্দুল আউয়াল, ফারুক আহমদ সরকুম, আব্দুস সামাদ, আলা উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন, মখলিছুর রহমান, ফিরোজ আলী, সামছু মিয়া, আব্দুল মালিক মেম্বার, রাজু তালুকদার, আতর আলী মেম্বার, আব্দুল জলিল মেম্বার,আলমগীর হোসেন মেম্বার, আশিক উদ্দিন মেম্বার, এম এ কাদির, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন চয়ন, বাবুল আহমদ, আব্দুল গফুর, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাহাদত হোসেন সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/