• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগ নেতা তানভীর রায়হান পদত্যাগ

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের চলমান অংশ হিসাবে ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে বীর মুক্তিযোদ্ধার নাতি তানভীর রায়হান ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (১৭ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
তানভীর রায়হান ফেসবুকের লেখেন, “একজন বীর মুক্তিযোদ্ধার নাতি হয়ে বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন এসব আর দেখা যাচ্ছে না। ব্যক্তি না নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ অনেক বড়। আমি তানভীর রায়হান সাংগঠনিক সম্পাদক সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগ। আমি আমার এই পদ থেকে অব্যাহতি ঘোষনা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।”
পোষ্টের কমেন্টে শেখ মোহাম্মদ নবীন নামের একজন লিখেছে, একজন বীর মুক্তিযোদ্ধার নাতির পরিচয় দিলি বন্ধু! আমরা কেউই মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাচ্ছি না তবে কোটা সংস্কারের কথা বলেছিলাম বাট সরকারের উপরের পক্ষ থেকে হামলা না করে আলোচনা করতে পারতো তাহলে হয়ত আজকে পরিস্থিতি ভিন্ন হতো।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তানভীর রায়হান বলেন, ‘যে দলের কর্মী হয়ে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। সেই দলের কর্মী হয়ে লাভ কি? তাই স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছি। আর কখনও ছাত্রলীগের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করব না।’
সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি সুপান্ত হালদার বলেন, ‘তানভীর রায়হান পদত্যাগ করেছে শুনেছি। তবে এখনও লিখিত কোনও কাগজ পাইনি।’
এছাড়াও স্ট্যাটাসটিতে একাধিক ব্যক্তি শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ নেগেটিভ মন্তব্যও করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/