• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ফুল গাছের চারা রোপন

মোঃ নুর সাইদ ইসলাম , স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

 

নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে নানান ফুল গাছের চারা রোপন করা হয়েছে। ১৭ জুলাই বিকেল সাড়ে ৫ টায় জাতীয় উদ্যান এলাকায় পর্যটক আকর্ষণকারী কৃষ্ণচুড়া, বকুল, সোনালু, পলাশ, কাঞ্চন ফুলের গাছসহ ডেওয়া, মহুয়া গাছের চারা রোপন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী আলতাদিঘীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আসমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান, রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, ওসি বাহাউদ্দিন ফারুকী, বনবিট অফিসার আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোজাম্মেল হক, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য ছানাউল হকসহ প্রমূখ। পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান বলেন, আলতাদিঘী জাতীয় উদ্যানকে আরও পর্যটক আকর্ষন করতে দিঘীর চারিধারে ও গুরুত্বপূর্ণ স্থানে কাঠগোলাপ, চন্দ্রপ্রভা, থুজা, রঙ্গন, পরবী,মৌচন্দ্রা, চেরীফুল,জুই, বেলী, শিউলি ফুলের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/