• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চাকরি দিয়ে রাখুন মান, আমরা জাতির কৃতি সন্তান

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

  1. আশরাফুল আলম সরকার
    বিশেষ প্রতিনিধি

যারা আজকে হঠাৎ করে জেগে উঠেছে কোটা বাতিল আন্দোলনে। তারা তো আসলে তাদের ন‍্যায‍্য অধিকার চায়। এখানে তাহলে দন্দ কেন হবে? এখানে রাগের কথা অভিমানের কথা কেন আসবে।

প্রধানমন্ত্রীর একটি ভাষণ শুনে সেই সকল আন্দোলন কারীরা তারাই রাজাকার বলে শ্লোগান দিচ্ছে। স্বাধীনতার মহা নায়ক বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমান জনক বিভিন্ন শ্লোগান তারা দিয়ে যাচ্ছে।

এখানে দেশবাসী এবং বিশ্ববাসী আজকে বুঝে নিচ্ছে। আসলে ওরাই আসল রাজাকারের নাতি নাতনি। এরকম একটি বিষয় কি ওদের মতো মেধাবী শিক্ষার্থীরা করতে পারে? না। এটা কখনও শুভনীয় নয়।

কথা থাকে যে এই ধরনের আপত্তিকর শ্লোগান যারা দিচ্ছে। এখানে সবাই রাজাকারদের বংশধর আসলে এমনটি নয়। ঐ যে কথায় আছে ‘সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ’ ।

তারা সবাই যদি এই ধরনের শ্লোগান দিত যেমন “চাকরি দিয়ে রাখুন মান, আমরা জাতির কৃতি সন্তান ” যেমন
“রাষ্ট্রের চাই সুনীতি আমরা সবাই মেধাবী ”

কিন্তু আজকে দিনের আলোর মত পরিস্কার হয়ে গেল যে ওরা আসলেই যেমন রাষ্ট্র বিরোধী ঠিক তেমনি স্বাধীনতা বিরোধী। তদ্রুপ অনেকেই মানসিক ভারসাম্যহীণতায় ভুগছে। আজকে তাদের বিভিন্ন শ্লোগানে ফুটে উঠেছে। ওরা সবাই আওয়ামী বিরোধী। এতে আর কোনো সন্দেহ নেই।

ওরা অনেকেই শ্লোগান দিয়েছে ” শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম ” হা হা হা। ওরা কতবড় বেয়াদব সমগ্র জাতির কাছে আমার প্রশ্ন?
ওদের কে কি বলবো আর কি বলে গালি দেব। এটা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। তবে এখানে জাতির পিতা নিয়ে সংক্ষিপ্ত একটি ব‍্যাখ‍্যা দিচ্ছি।

সমগ্র ইসলাম জাতির পিতা হযরত ইব্রাহিম (খ:) আর সমগ্র বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
এখন ও পৃথিবীতে যেসকল দেশে ইসলাম নেই। সেখানে যেমন ইব্রাহিমের নাম নেই। তদ্রুপ যে দেশে বাঙালি নেই সে দেশে শেখ মুজিব নেই। তবে কথা থাকে যে বিশ্বের অনেক দেশেই স্ব স্ব জায়গায় জাতির পিতা আছে। তার পরিমাণ অসংখ্য রয়েছে। পরবর্তীতে কোনো কলামে আলোচনা করব ।
তারপরও আমি বলব আজকে যারা কোটা বিরোধী আন্দোলন আর মেধার মূল্যায়ন আন্দোলন সে যাই হোক। আশা করি সরকার তাদেরকে শান্তনা দেবার মতো কোনো পদক্ষেপ নিবে এটা আমার প্রত‍্যাশা।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশ্লেষক।

17/ 07/ 2024


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/